Micro Reality Bites

Archive for October 2006

মোজিলার সাথে কারো চুক্তি হচ্ছে এই খবর নতুন কিছু না। মোজিলা ডেভলপাররা মাইক্রসফটকে পর্যন্ত সাহায্য করেছে ক্ষেত্র বিশেষে। মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহার করে তৈরী হয়েছে নেটস্ক্যাপ এবং এওএল এর মতো ব্রাউজার যেগুলি এখন পর্যন্ত ব্যবসায়িক সফটওয়্যার এবং এগুলি ক্লোসড্ সোর্স (closed source)। ওপেন সোর্সের জগতে এই মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহৃত হয়েছে প্রচুর ওপেন সোর্স সফটওয়্যার [...]

এবার মাইক্রসফটের পেছনে লেগেছে এ্যডোবি ইঙ্ক, ম্যাকাফি এবং সিমেন্ট্যাক একসাথে। মাইক্রোসফটের একচিটিয়া আধিপত্য খর্ব করার জন্য তারা ইউরোপিয় ইউনিয়নের কাছে সাহায্য প্রার্থনা করেছে। মাইক্রসফট নিজের অপারেটিং সিস্টেমকে ঝুঁকিমুক্ত রাখতে বিতরণ করতে যাচ্ছে উইন্ডোজ ওয়ান কেয়ার লাইভ এবং উইন্ডোজ ভিস্তা’র সর্বশেষ সংস্করণের সাথে একটা পিডিএফ ফাইল প্রিন্টার ইন-বিল্ড অবস্থায় থাকবে বলেও মাইক্রোসফট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিশ্বনন্দিত সফটওয়্যার নির্মাতা মাইক্রসফট-এর অফিস এ্যপ্লিকেশন ডেভলপাররা গত বুধবার বাংলাদেশের ডেভলপারদেরকে একটি সুসংবাদ দেন। আর সেটি হলো এখন থেকে মাইক্রোসফটের প্রতিটি ডেস্কটপ অথবা সার্ভার এ্যপ্লিকেশনগুলি বাংলায় (ইউনিকোড) হিসাব করতে সক্ষম হবে। উদাহরণ স্বরূপ একটি ডেমো দেখানো হয়, যেখানে মাইক্রসফট এক্সেল ২০০৭ এ্যপ্লিকেশনে হিসাব করে দেখানো হয়।

তরুণ ব্যবহাকারীদের কাছ থেকে সরাসরি ডিজিটাল স্টোরেজের নিত্যনতুন ধারণা নেবার জন্য সিগেট টিনএজারদের কাছে প্রতিযোগীতার মধ্যমে আহ্বান করেছে নতুন ডিজিটাল স্টোরেজ এর ধারণা। সিগেইট এই প্রতিযোগিতা আয়োজন করেছে http://www.myspace.com সাইটে।

জাবেদ করিম ১৯৭৯ সালে পূর্ব জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার জন্মের এক বছর পর তার পিতা-মাতা পশ্চিম জার্মানি চলে যান। সেখান থেকে ১৯৯২ সালে মিনেসোটার সেন্টপলে চলে যান। তার পিতা নাঈমুল করিম থ্রিএমের গবেষক। তার মা ক্রিস্টাইন করিম ইউনিভার্সিটি অব মিনেসোটার বায়োকেমিস্ট্রির সহকারী অধ্যাপক। প্রযুক্তি ও জ্ঞানার্জনের ব্যাপারে পুত্রের আগ্রহ প্রসঙ্গে মিসেস করিম বলেন, ‘নতুন জিনিস [...]

গুগল্-কে ঠিক করছি

Posted by: Omi Azad on: 19 October 2006

কয়েকদিন আগে আমার সাথে উইকিপিডিয়ার একটা ঝামেলা হয়েছিলো। ঝামেলা হওয়ার পরেও আমি কিন্তু হালা ছাড়িনি। এটার ভেতরে যাবার চেষ্টা করেছি। কাহিনী টা আসলে কি, সেটা আমাকে বুঝতে হবে।

সিটিসেল থিম

Posted by: Omi Azad on: 16 October 2006

গতবছর সিঙ্গাপুর টেলিকম সিটিসেলের শেয়ার কেনার কথা যখন চলছিলো, তখন সিটিসেলে বেশ কিছু পরিবর্তন আসে। যেমন: নতুন CDMA 1x 2000 নেটওয়ার্ক, লোভনীয় সব প্যাকেজ, আকর্ষনীয় থিম সং, আকর্ষনীয় বিজ্ঞাপন। ঠিক সেই সময়ই বাংলাদেশে বন্যা হয় এবং সিটিসেলের CEO (নামটা এই মুহুর্তে মনে পড়ছে না) বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। সিটিসেলের কর্মকান্ড টেলিভিশনে প্রচার করা হয় [...]

আমার এক বন্ধু স্বপরিবারে একটেল ব্যবহার করে। কিছুদিন আগে বাংলালিঙ্কে BTTB ল্যান্ডফোন ইনকামিং ফ্রি হয়ে গেলো, তারপরে আমার সিটিসেলেও ইনকামিং ফ্রি হলো। দেখে তো বেচারার মন খারাপ। সে এখনো ম্যালা টাকা দিচ্ছে যদি ল্যান্ডফোন বা বিদেশ থেকে কোনো ফোন আসে। আসলেই দুঃখজনক একটা বিষয়।

জনপ্রিয় ভিডিও বিনিময়কারী ওয়েবসাইট YouTube-কে গুগল্ ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিলো। গত সোমবার গুগল্-এর চীফ এক্সিকিউটভ এরিক স্কিমিড্ট এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন, “YouTube-এর দল একটি সুন্দর এবং শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম তৈরী করেছে যা গুগল্-এর তথ্য পরিবেশনের পরিধিকে আরও বিস্তৃত করবে।” তিনি আরও বলেন, “ভিডিও-এর ক্ষেত্রে YouTube হলো গুগল্-এর অনেকগুলি বিনিয়োগের একটি মাত্র।”

মেয়েটার এত্ত ঝাঁঝ কেনো?

Posted by: Omi Azad on: 13 October 2006

কয়েকদিন আগে একটা মেয়ের কিছু কথা শুনলাম। আমাদের দেশে একটা চল শুরু হয়েছিলো, পোলাপাইন র কে ড় উচ্চারণ করে। এখন যদিও বিষয়টা বেশ কমে গিয়েছে… তবুও মেয়েটাও ঠিক তেমনি করছিলো ওর কথায়। আমি একটা মেইল করেছিলাম মেয়েটিকে যে এরকম হওয়ার কারন কি! ব্যস মেয়েটা ক্ষেপে গেলো…

ইন্টারনেটে টিভি দেখার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর সব বড় বড় অনলাইন কন্টেন্ট প্রোভাইডাররা ঝুঁকে যাচ্ছে অনলাইন ব্যবসা করার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে চালু হয়েছে ইয়াহু নাইন। ঠিকই ধরেছেন, ইয়াহু অনলাইন টেলিভিশনেরই নাম ইয়াহু নাইন। সাম্প্রতিক সময়ের তথ্য প্রযুক্তির খবর নিয়ে যাত্রা শুরু করেছে ইয়াহু নাইন। তবে ভবিষ্যতে আরও অনেক সুবিধা দেয়া হবে।


I’m Microsoft’s MVP

Click to see my profile from Microsoft page

Places I like to be

Ekushey





Mukto

The posts I have made!

October 2006
S M T W T F S
« Sep   Nov »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Blog Stats

  • 9,232 hits